বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ৫ দিন পরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাগেরহাটে নিখোজের ৬ দিন পরে ডোবা থেকে গীতা রানী দাস (৫৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকার ওই বৃদ্ধার নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (০৪ মে) সন্ধ্যা থেকে ওই নারী নিখোজ ছিলেন। পরের দিন বৃহস্পতিবার (০৫ মে) নিখোজের বিষয়ে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন ওই নারীর ভাইয়ের ছেলে শোভন দাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী এক নারী দুপুরের দিকে ডোবা থেকে শাক তুলতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

ওই নারীল একমাত্র ছেলে দূর্জয় দাস বলেন, আমার মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন, হঠাৎ করে বিভিন্ন সময়ে হাউজে, পুকুরে পড়ে যেতো। গত বুধবার সন্ধারা পর থেকে তাকে আর খুজে পাওয়া যায়নি। পরে আমরা অনেক খুজেছি মাইকিং করেছি থানায় সাধারণ ডায়রিও করা হয়েছিলো।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ মাসুম খান বলেন, পরিবারের তথ্য মতে আমরা জানতে পেরেছি তিনি মানসিক বিকার গ্রস্ত বা মিরগি রোগে আক্রান্ত ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর কারণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন