

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
রোববার (৮ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বুগলাউরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
এসময় সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
জব্দকৃত নেশাজাতীয় ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, গত তিন মাসে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে একজন আসামিসহ ২৩২ বোতল ফেন্সিডিল, ৩৮৯ বোতল মদ, ১ হাজার ৫৬৮ বোতল নেশাজাতীয় সিরাপ, ৭ হাজার ৫৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি ইঞ্জিনচালিত নৌকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় তৎপর রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, আসন্ন ঈদ মৌসুমকে সামনে রেখে জ্বালানি ও অন্যান্য পণ্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকা ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন