

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেদ নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তার পিতার নাম মতিন। আহত মো. সামির (২৪) একই জেলার বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয় এবং সামির গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
মন্তব্য করুন