

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উজানপাড়া গ্রামের মজিবুর মেম্বার গ্রুপ এবং ইসমাইল হোসেন শরস মিয়া (চেয়ারম্যান) গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মজিবুর গ্রুপের বজলু মিয়া ও প্রতিপক্ষ গ্রুপের বাহার মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাত পৌনে ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত ১০টা পর্যন্ত চলে। এতে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সংঘর্ষ থামাতে গিয়ে থানার এসআই ফারুক আহত হন বলে জানা গেছে।
গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পাওয়া না গেলেও উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
