

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সীরহাট বাজার এলাকায় পার্কিং করা দাঁড়িয়ে থাকা জৈনপুরী এক্সপ্রেস তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি জৈনপুরী এক্সপ্রেস বাস সম্পূর্ণ পুড়ে যায়, অপর দুইটি জৈনপুরী এক্সপ্রেস বাস আংশিক পুড়ে গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মুন্সিরহাট বাজার এলাকায় বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী পার্কিং করা বাসে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে মুন্সীরহাট বাজার এলাকায় বাসগুলো পার্কিং করা ছিল। দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দুইটি বাসও আংশিক পুড়ে যায়। যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করেছে। খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসগুলোতে কোনো যাত্রী বা চালক-সহকারী অবস্থান না করায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। একটি জৈনপুরী এক্সপ্রেস বাস সম্পূর্ণ ও অপর ২টি জৈনপুরী এক্সপ্রেস বাস আংশিক পুড়ে গেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত চলছে।
মন্তব্য করুন
