

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের শিবপুর গ্রামে পারিবারিক জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।
এদের মধ্যে একজনকে কুপিয়ে গুরুতর যখন করা হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের মাজু মিয়ার চার তরফের আট ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। মাজু মিয়ার ছেলে সুমন মিয়া একই গ্রামের লাল মিয়ার মেয়েকে বিয়ে করেন। পাশাপাশি বাড়ি হওয়ায় উভয় পরিবারের মধ্যে প্রায়ই ছোটখাটো বিরোধ লেগে থাকে।
দুই দিন আগে রুবেল মিয়ার বাড়ির ট্রাংকির অতিরিক্ত পানি লাল মিয়ার রান্নাঘরে প্রবেশ করলে লাল মিয়ার ছেলে এরশাদ মিয়া প্রতিবাদ করেন। এ নিয়ে রুবেল ও এরশাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সুমন মিয়া এরশাদের পক্ষ নিলে বিরোধ আরও বাড়ে। পরে স্থানীয় মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন।
ফের শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৬টা ১০ মিনিটে শিবপুর বাজারে পূর্ব বিরোধের জেরে রুবেল মিয়া ও এরশাদ মিয়ার মধ্যে ফের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে সুমন মিয়া (৩৫), পিতা-মাজু মিয়া; মদিস মিয়া (৪৫), পিতা-মৃত আব্দুল খালেক; ও মোর্শেদ মিয়া (৪০), পিতা-জাফর আলী তিনজন আহত হন। তাদের সকলের বাড়ি শিবপুর গ্রামে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।
সংবাদ পেয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিরস্ত্র) বিদ্যুৎ দে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
