

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের ভাঙ্গায় কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে বানিজ্যিক উদ্দেশ্যে বিক্রি ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে মাটি কেটে বানিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করবে না শর্তে তারা মুচলেকাও দিয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভাঙ্গা উপজেলা মানিকদাহ ইউনিয়নের জাহানপুর ও কাউলিবেড়া ইউনিয়নের পরানপুর গ্রামের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়ামের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের খালেক মৃধার ছেলে রেজাউল মৃধা (৪০) কে ১ লক্ষ টাকা ও নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহবাদ গ্রামের হাকি ফকিরের ছেলে রিয়াজুল ফকির (৪০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলাধীন মানিকদাহ ইউনিয়নের জাহানপুর ও কাউলিবেড়া ইউনিয়নের পরানপুর গ্রামে কৃষি জমির উপরিভাগ ভেকু মেশিনের মাধ্যমে অবৈধভাবে কর্তন করায় এবং বাণিজ্যিকভাবে উক্ত মাটি বিক্রি করায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে রেজাউল মৃধা (৪০) ও রিয়াজুল ফকির (৪০) নামক দুইজনকে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা এবং বাণিজ্যিক ভিত্তিতে বিক্রির অপরাধে হাতেনাতে আটক করা হয়। অভিযুক্ত দুজনের অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদের "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০" অনুযায়ী দেড় লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম সিয়াম বলেন, অভিযানের মাধ্যমে এলাকায় অবৈধভাবে মাটির উপরিভাগ বা টপসয়েল কর্তন কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয় এবং মুচলেকা গ্রহণ করা হয় ও জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
