

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইব্রাহিম খলিল শুভ নামের এক যুবক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং আলোচিত জুলাই হত্যা মামলার সাক্ষী।
রোববার (২২ ফেব্রুয়ারি) তারাবির নামাজের পর এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, বসিলার একটি চায়ের দোকানে বসে থাকার সময় ৪ থেকে ৫ জন ব্যক্তি বোরকা ও মাস্ক পরে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ইব্রাহিমের স্বজনদের দাবি, জুলাই হত্যা মামলার সাক্ষী হওয়ার কারণেই তার উপর হামলা করা হয়েছে। আর পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, ‘আওয়ামী লীগের অফিস ও খাস জমি দখলসহ এলাকার নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে এ ঘটনা।’
তিনি আরও বলেন, ইতোমধ্যে আসামী শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযানসহ টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। আদাবর ও মোহাম্মদপুর থানায় ফোর্স বাড়ানো হয়েছে। ফলে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেন তিনি।
মন্তব্য করুন

