সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় বেলায় যা বললেন তাজুল ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। এ পদে নতুন নিয়োগ পেয়েছেন এডভোকেট আমিনুল ইসলাম।

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে বলেছেন, আশা করি নতুন যিনি আসছেন তিনি জুলাই অভ্যুত্থানের সময় সংঘঠিত হত্যাকাণ্ড ও ১৬ বছরের গুম-খুনের বিচার অব্যাহত রাখবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিদায় নেয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বিদায়ী চিফ প্রসিকিউটর বলেন, ‘যখন নতুন সরকার দায়িত্ব নেয়, তখন তাদের পছন্দের লোকদের দায়িত্বে বসাবেন এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। এতে অবাক হচ্ছি না।’

তাজুল ইসলাম বলেন, ‘নতুনদের প্রতি সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া যেভাবে চলমান আছে, সেটা যেন অব্যাহত থাকে। দেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনও সংঘটিত হতে না পারে।’

তিনি আরও বলেন, সরকার থেকে প্রথমে বলা হয়েছিল যেভাবে যা চলছে সেভাবেই চলবে। কিন্তু গতকাল আমাকে জানানো হয়েছে যে, আমার জায়গায় অন্য কাউকে নিয়োগ দেয়া হবে। তবে আমাকে পদত্যাগ করতে নিষেধ করা হয়। বলা হয়, নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই হোক। তিনি বলেন, আমি খুব কনফিডেন্ট, আমার দায়িত্ব পালনের সময়ে যত রায় হয়েছে, যত নথি জমা দেয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বা এ রায় বদলে দেয়ারও কোনো সুযোগ নেই।

বিদায়ী চিফ প্রসিকিউটর আরও জানান, তিনি সুপ্রিমকোর্টের আইনজীবী। তাই তাকে বেকার থাকতে হচ্ছে না। দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েই তিনি তার আইনপেশায় ফিরে যাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X