মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়োগে অনিয়মের অভিযোগ, যবিপ্রবিকে চিঠি ইউজিসির

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
expand
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা ত্রিশটি অভিযোগের জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রেজিস্ট্রারকে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের এক শিক্ষার্থী গত ১৭ জানুয়ারি যবিপ্রবি প্রশাসনের নানা অনিয়ম নিয়ে মোট ৩০ টি অভিযোগ করে ইউজিসি বরাবর। এরই প্রেক্ষিতে গত ০৯ ফেব্রুয়ারি ইউজিসির ম্যানজেমেন্ট বিভাগের (পাবলিক বিশ্ববিদ্যালয়) অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফা স্বাক্ষরিত একটি চিঠিতে যবিপ্রবি রেজিস্টারের নিকট প্রতিটি অভিযোগের বিষয়ে দফাওয়ারি জবাব পাঁচ কর্মদিবসের মধ্যে চাওয়া হয়। চিঠির বিষয় ছিল, যবিপ্রবির নিয়োগে সংগঠিত অনিয়মের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।

ইউজিসির ম্যানজেমেন্ট বিভাগের (পাবলিক বিশ্ববিদ্যালয়) অতিরিক্ত পরিচালক গোলাম মোস্তফাকে চিঠি প্রেরণের বিষয়ে জানতে চেয়ে তাঁর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা যায়নি।

চিঠির বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি রেজিস্টার কাজী মোঃ জালাল উদ্দীন এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

চিঠির বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, যে বিষয়ে অভিযোগগুলো করেছে সেগুলো অপ্রাসঙ্গিক। ইউজিসির চিঠির জবাবে আমরা সেগুলো তুলে ধরব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank