মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
বিএনপি অফিস ভাঙচুরে
expand
বিএনপি অফিস ভাঙচুরে

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৯নং ওয়ার্ড ছাতারভাগ যুবদলের সভাপতি রাকিব হোসেন।

তার অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী হঠাৎ করে বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং দলীয় আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়োন করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম জানান,খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X