

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ধর্মমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৩টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ইসলামি বইমেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী চলবে ইসলামি বইমেলা।
মির্জা ফখরুলের কর্মসূচি
বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে যাবেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোবাইল কোর্ট পরিচালনা
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযানে অংশ নেবেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা।
এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২টায় র্যাবের মিডিয়া গলিতে ব্রিফিং করবে র্যাব-২।
মন্তব্য করুন

