শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম
expand
ভেনেজুয়েলায় অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প

সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ বহু পুরনো। বিশেষ করে গোয়েন্দা সংস্থা সিআইএ (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি)-এর নাম প্রায়ই উঠে আসে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পেছনে।

এবার ভেনেজুয়েলায় সরাসরি গুপ্ত অভিযান চালানোর জন্য সিআইএকে অনুমতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিষয়টি বুধবার (১৫ অক্টোবর) নিজেই সাংবাদিকদের সামনে স্বীকার করেছেন তিনি।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মার্কিন ভূখণ্ডে অবৈধ মাদক প্রবাহ বন্ধে প্রয়োজনে দেশের বাইরে, এমনকি ভেনেজুয়েলার মাটিতেও তাদের অভিযান চলবে।

তাঁর ভাষায়, “দেশের নিরাপত্তা ও মাদকবিরোধী লড়াইয়ে আমরা কোথাও ছাড় দেব না।”

শুধু গুপ্তচর অভিযান নয়, ভেনেজুয়েলায় সরাসরি স্থল সামরিক অভিযান চালানোর বিষয়টিও ট্রাম্প প্রশাসনের বিবেচনায় রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার বেশ কয়েকটি নৌকায় হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জেরে ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান নতুন কিছু নয়

২০১৬-২০ মেয়াদকালে তিনি একাধিকবার মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করেছেন।

নতুন করে আবারও তাকে আন্তর্জাতিক চাপে ফেলতে চাচ্ছেন ট্রাম্প, এমন আভাস মিলছে এই সাম্প্রতিক ঘোষণায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন