

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিসরের শার্ম এল-শেইখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরায়েল-হামাস সংঘাত নিরসনের জন্য বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যক্তিগত মন্তব্যই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্মেলনে ট্রাম্প ইসরায়েল-হামাস সংঘাত প্রশমনে মধ্যস্থতার প্রশংসা অর্জন করেন। তবে বক্তৃতার সময় তিনি উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রতি মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমাদের এখানে একজন নারী আছেন, একজন তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।
পরে তিনি মেলোনির দিকে ঘুরে বলেন, আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে চাই-আপনি সত্যিই সুন্দরী। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না। এখানে আসার জন্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ।
মন্তব্যের ভিডিও ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেক ব্যবহারকারী ট্রাম্পের প্রশংসাকে অস্বস্তিকর হিসেবে দেখেছেন। মেলোনির মুখের অভিব্যক্তি দেখে ধারণা করা হচ্ছে, তিনি এই মন্তব্যে খুব সন্তুষ্ট হননি।
শান্তি সম্মেলনের মূল লক্ষ্য ছিল গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। ট্রাম্প অন্যান্য বিশ্বনেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার বন্ধু, অসাধারণ মানুষ। তবে কয়েকজন আছেন যাদের আমি তেমন পছন্দ করি না-কেউ কে, সেটা বলব না।
যদিও সম্মেলনের উদ্দেশ্য ছিল সংঘাত প্রশমন, শেষ পর্যন্ত ট্রাম্পের ব্যক্তিগত মন্তব্য এবং মেলোনির সঙ্গে তার মিথস্ক্রিয়াই সবচেয়ে বেশি আলোচনায় আসে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন
