

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বুধবার (১৫ অক্টোবর) জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশ স্থানীয় সময় বুধবার সকালে ২০ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত শনিবার মধ্য লন্ডনে প্যালেস্টাইন কোয়ালিশনের একটি বিক্ষোভের তদন্তের অংশ হিসেবে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশ নিশ্চিত করেনি, গ্রেফতার হওয়া যুবকই ওই শিক্ষার্থী স্যামুয়েল উইলিয়ামস কি না।
তবে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ব্যালিওল কলেজের (অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত) দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিভাগের ছাত্র উইলিয়ামসকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে।
পুলিশের একজন মুখপাত্র বলেন, শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভে ব্যবহৃত স্লোগান সংক্রান্ত তদন্তের সময় একজনকে গ্রেফতার করা হয়। এরপর ১৫ অক্টোবর, বুধবার অক্সফোর্ডশায়ারের একটি ঠিকানা থেকে ২০ বছর বয়সি যুবককে আটক করা হয়েছে। তিনি এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। সূত্র: দ্য টেলিগ্রাফ
মন্তব্য করুন
