শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওরা আমার চুল গায়েব করে দিয়েছে: ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পিএম
ট্রাম্প
expand
ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি ব্যবহারকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে টাইম ম্যাগাজিন।

ট্রাম্প নিজেও এই সমালোচনায় সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন এবং ছবিটিকে ‘সর্বকালের সবচেয়ে খারাপ ছবি’ হিসেবে উল্লেখ করেছেন।

ম্যাগাজিনের এক প্রচ্ছদে প্রেসিডেন্টের নিচ থেকে তোলা ছবি ব্যবহার করা হয়। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ছবিতে তার চুল মুছে ফেলা হয়েছে এবং মাথার ওপর কিছু বসানো হয়েছে, যা ছোট্ট ভাসমান মুকুটের মতো দেখাচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, নিচ থেকে তোলা ছবি তিনি সাধারণত পছন্দ করেন না। টাইম ম্যাগাজিনের ছবিটিকে অদ্ভুত ও ভয়ঙ্কর উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি সমালোচনার যোগ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন