

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের লেল্যান্ড শহরে এক ভয়াবহ গুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন।
এই ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতের দিকে, রাজ্যের রাজধানী জ্যাকসন শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত লেল্যান্ড শহরের প্রধান সড়কে।
লেল্যান্ডের মেয়র জন লি মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে জানান, গুরুতর আহত চারজনকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সেদিন শহরে স্বাভাবিকের তুলনায় বেশি জনসমাগম ছিল। স্থানীয় স্কুল ও কলেজ থেকে পাস করা প্রাক্তন শিক্ষার্থীদের সম্মান জানিয়ে আয়োজিত বার্ষিক অনুষ্ঠান ‘হোমকামিং’-এর দিন ছিল শুক্রবার। এ উপলক্ষে একটি হাইস্কুল ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, যার পরপরই গুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি, তবে ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
