

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়িত হওয়ার পর সেখানে পুনর্নির্মাণ কার্যক্রম শুরু হবে। ফক্স নিউজের শোউ "শন হ্যানিটি"তে আলাপকালে ট্রাম্প জানিয়েছেন, মানুষ একসাথে কাজ করবে এবং গাজার পুনর্গঠন দ্রুত শুরু হবে। (সূত্র: আল জাজিরা)
তিনি আরও বলেন, “এখন মধ্যপ্রাচ্যে একটি ভিন্ন সময় আসতে চলেছে। গাজা অনেক নিরাপদ স্থান হবে এবং পুনর্গঠন কার্যক্রমে অন্য দেশগুলোও সম্পদ ব্যয় করবে। তারা এই প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী, কারণ তাদের প্রচুর সম্পদ রয়েছে।” ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।
এর মধ্যে, যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পর ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন শুরু করেছে। তবে একই সময়ে ইসরায়েলি বিমানবাহিনী গাজায় অভিযান চালায়।
গাজা সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর জানিয়েছেন, যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও ইসরায়েলি বাহিনী গাজা সিটি সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানায়, গত রাতেও প্রস্তাবিত যুদ্ধবিরতির কাঠামোর পরিপ্রেক্ষিতে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিশেষ করে উত্তর গাজা অঞ্চলে। তবে এই অভিযানে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।
এর আগে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েল থেকে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছিল। তারা চাইছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সেনা উপস্থিতি না থাকুক।
মন্তব্য করুন
