শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইবোলা পরিস্থিতির অবনতি, জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) ও উগান্ডায় ইবোলার নতুন প্রাদুর্ভাব ঘিরে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির অবনতি বিবেচনায় আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচওর সর্বশেষ বিবৃতিতে বলা হয়েছে, গত এক মাসে ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত হয়ে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ইবোলার উপসর্গ নিয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪৬ জন রোগী। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় আটজনের শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগটির দ্রুত বিস্তার এবং উচ্চ মৃত্যুহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া এবং সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank