

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টার সময় ইসরায়েলি বাহিনীর হাতে আটক ও পরে মুক্তি পাওয়া সুইডিশ পরিবেশবাদী গ্রেটা থুনবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ আখ্যা দিয়ে বলেন, ‘তিনি এখন পরিবেশ নয়, অন্যসব ঝামেলায় জড়াচ্ছেন।’
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে চার শতাধিক আন্তর্জাতিক অধিকারকর্মীকে আটক করে। তাদের মধ্যে ছিলেন গ্রেটা থুনবার্গও। সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করার সময় নৌবহরটি আটক করা হয়।
পরে সপ্তাহান্তে ১৩০ জনের বেশি অধিকারকর্মীকে তুরস্কে পাঠানো হয়। আর সোমবার (৬ অক্টোবর) গ্রেটা থুনবার্গসহ আরও কয়েকজনকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠানো হয়।
সেদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “থুনবার্গের ডাক্তার দেখানো দরকার। তার রাগ নিয়ন্ত্রণে সমস্যা আছে।”
অন্যদিকে, বন্দিদশা থেকে ফিরে আসা কয়েকজন অধিকারকর্মী অভিযোগ করেছেন যে, আটক থাকা অবস্থায় গ্রেটা থুনবার্গসহ অন্যদের ওপর ইসরায়েলি বাহিনী অমানবিক আচরণ করেছে। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গের মধ্যে বিরোধ নতুন নয়। ২০১৯ সালে থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পরও ট্রাম্প তাকে নিয়ে কটাক্ষ করেছিলেন, দাবি করেছিলেন-তার রাগ নিয়ন্ত্রণে সমস্যা রয়েছে।
মন্তব্য করুন
