শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম
ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
expand
ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই

বিশ্বের অন্যতম জনপ্রিয় মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) প্রতিষ্ঠান আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউস প্রাঙ্গণে লড়াই আয়োজন করবে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসে এমএমএ লড়াই আয়োজনের প্রথম ঘটনা হবে।

রোববার ভার্জিনিয়ার নরফোক নৌঘাটিতে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, আগামী ১৪ জুন হোয়াইট হাউসের মাঠে বড় ইউএফসি লড়াই অনুষ্ঠিত হবে। এর আগে ইউএফসি প্রধান ডানা হোয়াইট জানিয়েছিলেন, ২০২৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে এই লড়াই আয়োজন করা হবে, তবে পরে সিদ্ধান্ত হয় ট্রাম্পের জন্মদিনে এটি আয়োজন করা হবে।

ট্রাম্প আরও জানান, ২০২৬ সালের শুরু থেকেই ‘হোয়াইট হাউস কার্ড’ তৈরি শুরু হবে, যা ইউএফসির ইতিহাসে সবচেয়ে বড় ফাইট কার্ড হিসেবে বিবেচিত হবে।

জনপ্রিয় এই মিক্সড মার্শাল আর্টস লড়াই সাধারণত আট কোণা রিং বা ‘অক্টাগন’-এ অনুষ্ঠিত হয়। সহিংস প্রকৃতি ও আঘাতের ঝুঁকির কারণে এ খেলা বিতর্কিত হলেও তরুণ প্রজন্মের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়।

সূত্র: আল-জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন