

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। দু-একদিনের মধ্যে জামিলের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। তবে এঘটনায় এখনও শনাক্ত হয়নি অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ।
এর আগে গত শুক্রবার (২৪ এপ্রিল) জামিলের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের চারদিন পর মঙ্গলবার স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, তদন্তকারী সংস্থা ও হিলসবরো কাউন্টি শেরিফের অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ফ্লোরিডা কনস্যুলেট।
প্রেস মিনিস্টার জানান, একই ঘটনায় হত্যার শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়নি। উদ্ধার হওয়া একটি মরদেহের সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা চলছে।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ এখনও উদঘাটন হয়নি। তবে জামিলের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহই যে হত্যাকারী তার সব প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তদন্তকারী সংস্থা।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) আদালতে শুনানির সময় জামিল ও বৃষ্টির সহপাঠীরা উপস্থিত ছিলেন। খুনের তথ্য-উপাত্ত ও প্রমাণ তুলে ধরে সরকারি আইনজীবী অভিযুক্ত হিশামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন। হিশামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মন্তব্য করুন
