

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকা থেকে বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন ধরে সেখানে নিখোঁজ ইউনিভার্সিটি অব ফ্লোরিডার এই ডক্টরাল শিক্ষার্থীর মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল কর্তৃপক্ষ।
রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডার পুলিশ এ তথ্য জানিয়েছে।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্যমতে, দেহাবশেষটি ‘ইন্টারস্টেট ২৭৫ এবং ফোর্থ স্ট্রিট নর্থ এলাকার কাছাকাছি’ উদ্ধার করা হয়েছে, যা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের নিকটে অবস্থিত।
এর আগে গত সপ্তাহে জামিল লিমন নামের অপর এক শিক্ষার্থীর সঙ্গে নিখোঁজ হন বৃষ্টি। গত শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পার কাছে একটি সেতুর ওপর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় লিমনের ২৬ বছর বয়সী রুমমেট হিশাম আবুঘরবেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্রসহ পরিকল্পিত ফার্স্ট-ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।
আদালত নথিতে বলা হয়েছে, ট্যাম্পা বে’র হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে লিমনের মরদেহ ‘একাধিক কালো ইউটিলিটি ট্র্যাশ ব্যাগের মধ্যে পচন ধরা অবস্থায়’ পাওয়া যায়। প্রসিকিউটরদের ধারণা, বৃষ্টির মরদেহও ‘একই কায়দায় সরিয়ে ফেলা হয়’।
তবে এই শিক্ষার্থীকে হত্যার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে কোনও তথ্য দিতে পারেনি পুলিশ।
মন্তব্য করুন
