শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে: ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম
expand
হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে সম্মতি জানিয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেছেন, হামাস যুদ্ধবিরতির শর্ত নিশ্চিত না করা পর্যন্ত চূড়ান্তভাবে সেটি কার্যকর হবে না।

শনিবার (৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত এক বার্তায় ট্রাম্প লিখেছেন, “আলোচনার পর ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। আমরা বিষয়টি হামাসের সঙ্গে ভাগ করেছি এবং তাদের নিশ্চিতকরণের অপেক্ষায় আছি।

তিনি আরও যোগ করেন, “হামাস যখন নিশ্চিত করবে, তখনই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। এর পরপরই জিম্মি ও বন্দী বিনিময় শুরু হবে এবং পরবর্তী পর্যায়ের সেনা প্রত্যাহারের জন্য প্রস্তুতি নেওয়া হবে। এটি আমাদের ইতিহাসের দীর্ঘ ৩০০০ বছরের এই বিপর্যয়ের অবসানের পথে একটি বড় পদক্ষেপ।

এর আগে ট্রাম্প হামাসকে গাজার বন্দীদের মুক্তি দিতে এবং শান্তি প্রক্রিয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছেন, “জিম্মি মুক্তি ও শান্তিচুক্তি বাস্তবায়নের সুযোগ তৈরি করতে ইসরায়েল সাময়িকভাবে বোমা হামলা স্থগিত করেছে—এর জন্য আমি কৃতজ্ঞ। এখন হামাসকে দ্রুত সাড়া দিতে হবে, না হলে সব সম্ভাবনা শেষ হয়ে যাবে।

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়, যখন হামাস ঘোষণা দিয়েছে যে তারা জীবিত ও নিহত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত এবং গাজার প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। হামাস জানিয়েছে, এই নতুন প্রশাসন টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত হবে, যারা গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠন তদারকি করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন