শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবে সাড়া, ইসরায়েলকে হামলা থামানোর আহ্বান ট্রাম্পের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

গাজায় প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাবে আংশিক সাড়া দিয়েছে হামাস।

এই সাড়া দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প হামাসকে তাঁর প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় বেঁধে দেন।

তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দিলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কয়েক ঘণ্টা পর হামাস জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মি মুক্ত করতে প্রস্তুত, তবে প্রস্তাবের কিছু শর্ত নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

এ ঘোষণার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, “হামাসের বিবৃতিতে বোঝা যাচ্ছে তারা স্থায়ী শান্তির দিকে অগ্রসর হতে চাইছে। তাই ইসরায়েলের এখনই গাজায় আক্রমণ থামানো উচিত, যাতে জিম্মিদের নিরাপদে ফেরানো যায়।”

গত সোমবার হোয়াইট হাউস ২০ দফা সম্বলিত একটি পরিকল্পনা ঘোষণা করে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মতি দেন। পরিকল্পনায় বলা হয়, তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ফেরত দিতে হবে।

পাশাপাশি মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক গাজার শত শত বাসিন্দাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, “যেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা চলছে। শুধু গাজা নয়, গোটা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

তবে হামাস জানিয়েছে, বন্দি বিনিময়ে তারা রাজি থাকলেও গাজার ভবিষ্যৎ প্রশাসন ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন