শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ডেল্টা এয়ারলাইন্সের দুই উড়োজাহাজের সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৩:০৩ পিএম আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম
নিউইয়র্কের বিমানবন্দরে মুখোমুখি সংঘর্ষে জড়ালো ডেল্টা এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজ
expand
নিউইয়র্কের বিমানবন্দরে মুখোমুখি সংঘর্ষে জড়ালো ডেল্টা এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গুয়ারিদা বিমানবন্দরে মুখোমুখি সংঘর্ষে জড়ালো ডেল্টা এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজ। তবে হতাহতের বড় কোনো ঘটনা ঘটেনি।

বুধবার রাতে ঘটে এ দুর্ঘটনা। সংঘর্ষে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে যায় এবং সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ৫১৫৫ নম্বর ফ্লাইটটি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে অবতরণ করছিল, এতে ৫৭ জন যাত্রী ছিলেন। একই সময়ে ৫০৪৭ নম্বর ফ্লাইটটি ২৮ যাত্রী নিয়ে ভার্জিনিয়ার রাওনোকের উদ্দেশে যাত্রার প্রস্তুতিতে রানওয়েতে অবস্থান করছিল।

রানওয়েতে সামনাসামনি সংঘর্ষের ঘটনায় ৫০৪৭ নম্বর বিমানের একটি ডানার আঘাতে ৫১৫৫ নম্বর উড়োজাহাজের ককপিটের কাচ ভেঙে যায়। এতে ওই ফ্লাইটের একজন ক্রু আহত হন এবং একজন কেবিন অ্যাটেনডেন্ট ঘাড়ে চোট পান। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি বিমানের গতি কম থাকায় ভয়াবহ দুর্ঘটনা এড়ানো গেছে। রানওয়েতে এ ধরনের মুখোমুখি সংঘর্ষ বিরল হলেও, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন