শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ছয় বছর পর ফের সরকার শাটডাউন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম
expand
যুক্তরাষ্ট্রে ছয় বছর পর ফের সরকার শাটডাউন

যুক্তরাষ্ট্রে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো সরকার শাটডাউনে গেছে। বাজেট নিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অচলাবস্থার কারণে সময়মতো ব্যয়বিল পাস না হওয়ায় ১ অক্টোবর স্থানীয় সময় মধ্যরাত থেকে সরকারি কার্যক্রমের বড় অংশ স্থগিত হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

সিনেটে শেষ মুহূর্তের অর্থায়ন বিল পাস না হওয়ায় সরকারি ফেডারেল সংস্থাগুলো আইন অনুযায়ী কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। ফলে বিপুলসংখ্যক সরকারি কর্মী বেতন ছাড়াই ছুটিতে যাচ্ছেন, কেউ জরুরি পরিষেবা চালিয়ে যাচ্ছেন। শাটডাউনের কারণে সরকারি সেবার অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমও স্থগিত হয়েছে।

সর্বশেষ বড় শাটডাউন হয়েছিল ২০১৮-২০১৯ সালে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় সীমান্ত প্রাচীর নির্মাণের বাজেট নিয়ে কংগ্রেসের সঙ্গে মতবিরোধের কারণে ৩৫ দিন স্থায়ী হয়েছিল।

নতুন শাটডাউনের ফলে ফেডারেল এজেন্সি, গবেষণা কার্যক্রম, পাসপোর্ট অফিস, জাতীয় উদ্যান, ক্ষুদ্র ঋণ কার্যক্রমসহ অসংখ্য গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হয়েছে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা, সীমান্ত রক্ষা, জরুরি চিকিৎসা ও আকাশপথ নিয়ন্ত্রণের মতো বিভাগ খোলা রয়েছে।

যুক্তরাষ্ট্রে বাজেট বছর প্রতি বছর ১ অক্টোবর থেকে শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যয়বাজেট পাস করতে হয়। তবে কংগ্রেসের দুই কক্ষে দলীয় মতানৈক্যের কারণে এবার সময়মতো বাজেট পাস সম্ভব হয়নি, যার ফলে শাটডাউন কার্যকর হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন