

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে এক গির্জায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস-এ এ হামলা হয়। পুলিশ প্রধান উইলিয়াম রেনেই জানান, খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় এবং চার্চের পার্কিং লটে হামলাকারীর মুখোমুখি হয়। পরবর্তীতে তাকে গুলি করে হত্যা করা হয়।
প্রথমে নিহতের সংখ্যা তিনজন বলা হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী চারজন মারা গেছেন। তাদের মধ্যে হামলাকারী টমাস জ্যাকব স্যানফোর্ডও রয়েছেন। বাকি দুইজন সাধারণ মানুষ এবং একজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
আহতদের মধ্যে সাতজন আশঙ্কামুক্ত হলেও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ প্রধান রেনেই বলেন, “পুরো কমিউনিটি এখন গভীর শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ হটলাইন চালু করা হয়েছে।”
মন্তব্য করুন
