শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে তুষারধসে ৮ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ৬ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শীতকালীন ঝড়ের মধ্যে ভয়াবহ তুষারধসে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

উদ্ধার কর্মকর্তারা জানান, উত্তর ক্যালিফোর্নিয়ার লেক তাহো এলাকার ব্যাককান্ট্রিতে ঘটে যাওয়া এই তুষারধসে চাপা পড়ে নিহত আটজন স্কিয়ারের মরদেহ উদ্ধার করেছে তারা।

নেভাডা কাউন্টি শেরিফ শ্যানন মুন বলেন, ‘একজন স্কিয়ার এখনও নিখোঁজ রয়েছেন, তবে তাকে মৃত বলেই ধারণা করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফুটবল মাঠের সমান আয়তনের তুষারধসটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ক্যাসল পিক এলাকায় আঘাত হানে। শুরুতে ১৫ জন স্কিয়ারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, তুষারধসের পরপরই লেক তাহোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্যাসল পিক এলাকায় তল্লাশি চালানো হয়। এ ঘটনায় সকাল সাড়ে ১১টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে অভিযান শুরু করে নেভাডা কাউন্টি শেরিফ দপ্তর।

শেরিফ দপ্তরের মুখপাত্র অ্যাশলি কোয়াড্রোস বলেন, শেরিফ দপ্তর, তাদের অনুসন্ধান ও উদ্ধার দল এবং ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগের একটি দল যৌথভাবে এলাকাটিতে তল্লাশি চালায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X