

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সশস্ত্র এক ব্যক্তির হামলায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার দুপুরে ইয়র্ক কাউন্টির স্প্রিং গ্রোভ এলাকায়, একটি স্কুলের নিকটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই অস্ত্রধারী ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই তিন কর্মকর্তার মৃত্যু হয়। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কেবল একজন হামলাকারী জড়িত ছিল। তদন্ত চলছে এবং এলাকায় বর্তমানে আর কোনো ঝুঁকি নেই বলে স্থানীয় গভর্নর বাসিন্দাদের আশ্বস্ত করেছেন।
মন্তব্য করুন
