সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০২:০৪ এএম
যুক্তরাজ্যের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ।। ছবি: সংগৃহীত
expand
যুক্তরাজ্যের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ।। ছবি: সংগৃহীত

ব্রিটেনের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। দলের নেতৃত্ব পাওয়ার পর তিনিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) বার্নহ্যামের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। মেকারফিল্ডের এই সংসদ সদস্য আগামী সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এরপর বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

লেবার পার্টির নতুন নেতা হিসেবে মঞ্চে ওঠার পর দলের নেতা-কর্মীরা তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। নিজের প্রথম বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বার্নহ্যাম বলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রশংসা করে বার্নহ্যাম বলেন, এটি তার জন্য একটি বিশেষ মুহূর্ত। তিনি জানান, দলের দায়িত্ব নেওয়ার মাধ্যমে নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।

নিজের রাজনৈতিক পথচলার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন নতুন এই নেতা। তিনি বলেন, সব সময় সবকিছু নিখুঁতভাবে করতে পারেননি। যেসব ক্ষেত্রে ঘাটতি ছিল, সেগুলোর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তবে জনগণ ও দলের জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বার্নহ্যাম বলেন, তিনি নিজের বিশ্বাস ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কার। দলের নেতা এবং দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন