শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তারের পর ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রুকে ছেড়ে দিল পুলিশ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার সাবেক বিট্রিশ রাজপুত্র অ্যান্ড্র মাউন্টব্যাটেন- উইন্ডসরকে ছেড়ে দিয়েছে পুলিশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে রাজপুত্র অ্যান্ড্রু তদন্তের আওতায় থাকবেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

টেমস ভ্যালি পুলিশ জানায়, রাজপুত্র অ্যান্ড্রুকে গ্রেফতারের পর মুক্তি দেওয়া হয়েছে এবং নরফোকে চালানো তল্লাশি সম্পন্ন হয়েছে। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় তাকে একটি গাড়ির পেছনের আসনে হেলান দিয়ে বসা অবস্থায় দেখা গেছে।

তবে অ্যান্ড্রু শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। টেমস ভ্যালি পুলিশ জানায়, প্রাথমিক মূল্যায়ন শেষে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

এর আগে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছিল, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে তারা তদন্তের বিষয়টি বিবেচনা করছে এবং তিনি গোপন তথ্য আদান-প্রদান করেছেন-এমন অভিযোগও পর্যালোচনা করছে। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশ করা নথির একটি অংশে তাদের দু’জনের মধ্যকার যোগাযোগের তথ্যও অন্তর্ভুক্ত ছিল।

পুলিশ আরও জানায়, ২০১০ সালে এপস্টিন আরেক তরুণীকে অ্যান্ড্রুর কাছে পাঠিয়েছিলেন-এমন একটি আলাদা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট নারী ব্রিটিশ নন এবং তখন তার বয়স ছিল বিশের কোঠায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X