

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানকে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে সমঝোতায় অগ্রগতি না হলে পরিস্থিতি ভিন্ন পথে যেতে পারে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজা–সংক্রান্ত এক বৈঠকে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ বিবেচনা করবে।
এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি জোরদার করছে। অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়। তবে সম্ভাব্য পদক্ষেপের ধরন সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
মার্কিন সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, পরিস্থিতি দ্রুত অবনতি হলে স্বল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো হামলার ঘোষণা দেওয়া হয়নি।
অন্যদিকে তেহরানের শক্ত অবস্থান নিয়েছে। ইরান জানিয়েছে, তাদের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা জবাব দেওয়া হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচিই বর্তমান উত্তেজনার মূল কারণ। ওয়াশিংটনের দাবি, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক কার্যক্রম সীমিত করতে হবে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি।
মন্তব্য করুন

