শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবারের (১৭ জুলাই) এই ভূকম্পনের ফলে পার্শ্ববর্তী গুয়াতেমালা ও এল সালভাদরের বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মেক্সিকোর পুয়ের্তো মাদেরো শহরের কাছে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপকেন্দ্রের ৩০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুয়াতেমালা সিটিতে ভূমিকম্পের তীব্রতায় ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কে বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। গুয়াতেমালার স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, নিরাপত্তা প্রটোকল মেনে সরকারি ভবনের কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।

এল সালভাদরেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে আরেক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে নিশ্চিত করেছেন।

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওক্সাকার গভর্নর সালোমন জারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাজ্যের রাজধানীতে ভূমিকম্পটি মাঝারি মাত্রায় অনুভূত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনও গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup