শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় আরও একটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
expand
গাজায় আরও একটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা নগরীতে আবারও উঁচু একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। চলমান অভিযানের অংশ হিসেবে সম্প্রতি ধ্বংস হওয়া এটি সপ্তম টাওয়ার।

আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা সিটি দখল এবং প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার কৌশলের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

এদিকে কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাতার এই ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির দাবি, যুক্তরাষ্ট্র এ বিষয়ে আগে থেকে কোনো সতর্কবার্তাও দেয়নি।

গাজার মানবিক পরিস্থিতি ইতোমধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও খাদ্যসংকটে আরও পাঁচজন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৬৪ হাজার ৬৫৬ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা মানুষদের সংখ্যা এখনো হিসাবের বাইরে, ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। অন্যদিকে ওই দিন হামাসের হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন, আর প্রায় ২০০ জনকে জিম্মি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন