শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংগঠনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
expand
ফিলিস্তিনি ৩ মানবাধিকার সংগঠনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের তিনটি গুরুত্বপূর্ণ মানবাধিকার সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ সংগঠনগুলো হলো—আল-হক, ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এসব সংগঠন আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরায়েলি নাগরিকদের তদন্ত, আটক ও বিচার কার্যক্রমে সহায়তা করেছে—এই অভিযোগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসনও আইসিসিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেছিল, যখন আদালত গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও আইসিসির সার্বভৌমত্ব অবজ্ঞার প্রতিক্রিয়ায় কঠোর পদক্ষেপ নেবে এবং নিজেদের সেনা, সার্বভৌম ক্ষমতা ও মিত্রদের সুরক্ষায় সব রকম ব্যবস্থা নেবে। যারা এই ধরনের আন্তর্জাতিক প্রক্রিয়ায় অপব্যবহারে সহযোগিতা করবে, তাদের শাস্তি পেতেই হবে।

রামাল্লাহ-ভিত্তিক আল-হক বহু বছর ধরে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিপীড়নের জবাবদিহির জন্য কাজ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন আইনি উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে।

অন্যদিকে গাজায় অবস্থিত ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস ও আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস স্বাধীনভাবে দলিল, তথ্য ও নির্যাতনের ঘটনাগুলো নথিভুক্ত করে আসছে, বিশেষত গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন