

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসরাইলের হাতে আটক হওয়ার পর গাজাগামী ত্রাণবাহী বহরে থাকা চার ফরাসি সংসদ সদস্য অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাদের দল।
বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সইনফো-কে জানান, আমরা তাদের কাছ থেকে সরাসরি কোনো খবর পাইনি। কেবল আইনজীবী ও ফরাসি কনসালের মাধ্যমে সীমিত যোগাযোগ সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আটককৃতদের অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রাখা হয়েছে, একটি সেলে ১০ জনের বেশি মানুষ এবং পানির প্রবেশাধিকারও সীমিত।
ফ্রান্স আনবাউড দল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর, এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন।
ওব্রি ফরাসি সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য এখনই উদ্যোগ নেওয়া জরুরি।
এর আগে ইসরাইল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করে, যা গাজা উপত্যকার অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। ঐ অভিযানে ৪৫টি জাহাজের বহর থেকে প্রায় ৩০ জন ফরাসি নাগরিককে আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
