শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১:১২ এএম
ত্রাণ হাতে রুহি লোরেন আখতার
expand
ত্রাণ হাতে রুহি লোরেন আখতার

ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার।

তিনি ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মোরপেথে জন্মগ্রহণ করেন।

রুহি ১৮ সেপ্টেম্বর থেকে ফ্লোটিলা নৌবহরে যোগ দিয়েছেন। তিনি ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (RBB) নামক মানবিক সংস্থার প্রতিষ্ঠাতা।

সংস্থাটি যুদ্ধ ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষদের জরুরি খাদ্য, স্বাস্থ্যসামগ্রী, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব প্রশিক্ষণ প্রদান করে। বর্তমানে সংস্থার কার্যক্রম গাজা ও গ্রিসে চালু রয়েছে।

২০২৫ সালের অক্টোবরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ রুহি নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডে ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন