বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হামলায় ছয় শিশুসহ ২৩ ফিলিস্তিনি নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি ট্যাংকের গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে ছয়জন শিশু রয়েছে। বুধবার (৪ জানুয়ারি) গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে চালানো এক হামলায় আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা দিতে ঘটনাস্থলে ছুটে যান এক চিকিৎসক। তবে প্রথম হামলার পর একই স্থানে পুনরায় হামলা চালানো হলে ওই চিকিৎসক নিহত হন।

এদিকে উত্তর গাজার গাজা সিটিতেও পৃথক হামলার ঘটনা ঘটেছে। সেখানে পাঁচ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নিহত পরিবারের সদস্য আবু মোহাম্মদ হাবুশ বলেন, আমরা সবাই ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ট্যাংক থেকে গোলা ছোড়া হয়, যা সরাসরি আমাদের বাড়িতে এসে আঘাত হানে।

এতে আমাদের সন্তানরা শহীদ হয়েছে আমার নিজের ছেলে এবং আমার ভাইয়ের ছেলে-মেয়ে। আমরা কোনো রাজনৈতিক বা সামরিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই, আমরা সাধারণ শান্তিপূর্ণ মানুষ।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখার কাছে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এ

র জবাব হিসেবেই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ওই ঘটনায় একজন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের সাম্প্রতিক হামলা যুদ্ধবিরতি স্থিতিশীল রাখার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে। সংগঠনটি সহিংসতা বন্ধে তাৎক্ষণিক আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে।

চলতি জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন। এই ধাপে গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। এর মধ্যে গাজার অর্ধেকের বেশি এলাকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্যতম।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি গুলিতে অন্তত ৫৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X