বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের তিন বোন পুলিশ হেফাজতে

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম
expand
ইমরান খানের তিন বোন পুলিশ হেফাজতে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের তিন বোনকে রাওয়ালপিন্ডি পুলিশ হেফাজতে নিয়েছে। এই ঘটনার পর আদিয়ালা কারাগারের বাইরে চলমান ১০ ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট শেষ হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আটক হওয়া তিন বোন হলেন আলেমা, ডা. উজমা এবং নওরীন। তাদের পরে চকরিতে স্থানান্তর করা হয়েছে।

অবস্থান ধর্মঘট শুরু হয়েছিল, কারণ নির্ধারিত সময়ে আদিয়ালা কারাগারে ইমরান খান ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি মেলেনি। ফ্যাক্টরি চেকপয়েন্টে বিক্ষোভকারীরা অবস্থান নেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। কিন্তু আলেমা অবস্থান শেষ না করে ইমরান খানের সঙ্গে দেখা করার সময় নির্ধারণে জোর দেন।

মধ্যরাতে পুলিশ প্রথমে পুরুষ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে নারী পুলিশ ইউনিট ইমরানের বোনদের হেফাজতে নিয়ে একটি ভ্যানে তুলে চকরির দিকে নিয়ে যায়।

এই ঘটনায় ১০ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষ হয় এবং বাকি কর্মীরা শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে যায়।

পিটিআই এক্স-এ প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, ইমরান খানের বোনেরা আদিয়ালা কারাগারের বাইরে শান্তিপূর্ণভাবে বসেছিলেন, তখনই পুলিশ তাদের সহিংসভাবে আটক করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup