রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার দেশের যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি এলাকায় প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেঘনাঘাট সাব-জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঝাউচর ও কান্দারগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে: ঝাউচর: সম্পূর্ণ এলাকা কান্দারগাঁও: সম্পূর্ণ এলাকা

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে। আবার কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের কিছুটা কম-বেশিও হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন