সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার সংসদীয় স্থায়ী কমিটিতে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এসব কমিটি পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে সংসদ তা গ্রহণ করে।

পুনর্গঠিত চারটি কমিটি হলো আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

নতুন করে দায়িত্ব পাওয়া সভাপতিদের মধ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্ব পেয়েছেন মো. আবুল কালাম।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মো. খালেদ হোসেন মাহবুবকে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জহরত আদিব চৌধুরী।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতিগত বিষয় নিয়ে আলোচনা এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চারটি কমিটির পুনর্গঠনের মধ্য দিয়ে এসব মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন