

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সীমান্তে আফগান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে ইসলামাবাদ।
শনিবার আফগানিস্তানের দিক থেকে গোলাবর্ষণের পর পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি সেনারা।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, আমাদের সেনাবাহিনী ইটের বদলে পাথর দিয়ে জবাব দিচ্ছে। আফগান বাহিনীর বেসামরিক এলাকায় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল।
তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানের সেনারা সতর্ক ও প্রস্তুত রয়েছে, জনগণও তাদের পাশে আছে। নাকভির ভাষায়, যেভাবে আমরা ভারতের আগ্রাসনের জবাব দিয়েছি, আফগানিস্তানের প্রতিক্রিয়াও হবে সেই রকম।
পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, আফগান সীমান্তের বেশ কয়েকটি চৌকিতে পাল্টা হামলা চালানো হয়েছে, যেখানে আর্টিলারি, ট্যাংক ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে আফগান বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
অন্যদিকে, আফগান গোলাবর্ষণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া, বাজাউর, কুররাম, চিত্রাল ও বালোচিস্তানের সীমান্তবর্তী কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা সূত্র।
মন্তব্য করুন
