

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তান সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে শক্তিশালী হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছেন, কোনো সামরিক আগ্রাসনের মুখে ‘দ্রুত ও বিধ্বংসী প্রতিক্রিয়া’ জানানো হবে।
বুধবার (৮ অক্টোবর) জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) অনুষ্ঠিত ২৭২তম কর্পস কমান্ডারস সম্মেলনে এই সতর্কবার্তা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
পাকিস্তানের আইএসপিআর বলেছে, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের উসকানিমূলক মন্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
তারা মন্তব্য করেছে, যে কোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান দ্রুত, দৃঢ় ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে এবং ভারতীয় ভূ-রাজনৈতিক নিরাপত্তাবোধকে ভেঙে দেবে।
সম্মেলনে চলমান সন্ত্রাসবিরোধী অভিযান, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী যেমন ‘ফিতনা আল-খারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এসময় পাকিস্তান-সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকেও স্বাগত জানানো হয়। সেনাবাহিনী বলেছে, চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তা ও বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধি করবে।
কাশ্মীর ও ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করা হয়। পাকিস্তান কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে অবস্থান এবং ফিলিস্তিন ইস্যুতে দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে থাকার অঙ্গীকার জানায়।
সর্বশেষে সেনাপ্রধান আসিম মুনির সৈন্যদের ধৈর্য, উদ্ভাবনী ক্ষমতা ও শৃঙ্খলা বজায় রাখার প্রশংসা করেন এবং যেকোনো প্রচলিত বা হাইব্রিড হুমকির মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দেন।
সূত্র: জিও নিউজ।
মন্তব্য করুন
