শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৩:১৭ পিএম
খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউল জেলায় আত্মঘাতী বোমা হামলা
expand
খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউল জেলায় আত্মঘাতী বোমা হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউল জেলায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে।

বৃহস্পতিবার (১৫ মে) সেখানে সেনাদের একটি সমাবেশ চলাকালে এই হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্তঘেঁষা এই বাজাউর জেলা দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত।

জানা গেছে, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আটজন নিহত হন। হামলার পর টিটিপি এক বিবৃতিতে দায় স্বীকার করে।

তবে এ ঘটনার পর এলাকায় কোনো নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup