শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিটিআই নেত্রী সানাম জাভেদ গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম
পিটিআই নেত্রী সানাম জাভেদ
expand
পিটিআই নেত্রী সানাম জাভেদ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (৬ অক্টোবর) পেশাওয়ার থেকে তাকে জোরপূর্বক আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানায়, সানাম জাভেদের গাড়ি থামিয়ে তাকে জোর করে নামিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি গাড়ি এসে সানাম জাভেদের গাড়ির পথ আটকে দেয়। এরপর অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে টেনে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়।

পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, ঘটনাটি একদম প্রকাশ্য রাস্তায় ঘটেছে, সবাই দেখেছে কীভাবে তাকে জোর করে গাড়ি থেকে নামানো হয়।

তিনি আরও জানান, সানাম জাভেদের সহযাত্রীরা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন।

পিটিআই নেতারা দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন