মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাতেই ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অংশ হিসেবে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তানের সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষাপটেই এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে দিনের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। দুই দেশই আলাদাভাবে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্ব পায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসহাক দার ধারাবাহিক সংলাপের ওপর গুরুত্ব দেন এবং আরাগচি পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেন।

এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও ফোনে কথা বলেছেন। তবে এ বিষয়ে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দ্বিতীয় দফা বৈঠকের উদ্যোগে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান সক্রিয় ভূমিকা রাখছে।

এদিকে নতুন দফার আলোচনার প্রস্তুতি হিসেবে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্র বলছে, সম্ভাব্য বৈঠকের জন্য কয়েকটি হোটেল আগেভাগেই বুক করে রাখা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের একটি কারিগরি দলও ইসলামাবাদে পৌঁছেছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Saudi Arabia VS Uruguay
Scheduled
16 Jun, 04:00 AM
VS
World Cup