

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানে প্রেমের এক বিয়েকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দু’জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের পাকপত্তনের আরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় আরাইন ও পানওয়ার সম্প্রদায়ের সদস্যদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। সহিংসতায় গোলাম মুর্তজা নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন।
এছাড়া সংঘর্ষের সময় মুনির নামে অন্য গ্রুপের একজনকে ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। একই গ্রুপের আরেকজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
খবর পেয়ে জেলা পুলিশ অফিসার (ডিপিও) জাভেদ চাদহা বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকায় চৌকশ পাহারা দেন।
ডিএসপি চৌধুরী ইনামুল হক জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন। গোলাম মুর্তজার ছেলে মুহাম্মদ আসিফের অভিযোগের ভিত্তিতে কল্যাণা থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
