মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তান সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: খাজা আসিফ 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ।। ছবি: সংগৃহীত
expand
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ।। ছবি: সংগৃহীত

পৃথিবীর সকল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তান-আফগানিস্তানের চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এক দীর্ঘ বিবৃতিতে তিনি বলেন, তালেবান সরকার বিশ্বের সব ধরনের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক এবং সমর্থন দিচ্ছে। এছাড়া তারা ভারতের বিভিন্ন প্রক্সি গ্রুপকে সমর্থন দিয়ে পাকিস্তানে নাশকতা ঘটাচ্ছে।

তিনি আরও বলেন, আফগানিস্তান প্রতিবেশী দেশ হওয়ায় ইসলামাবাদ এটিকে ভালোভাবে চেনে। বর্তমানে এটি পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে খোলা যুদ্ধ।

উল্লেখ্য, গত রোববার পাকিস্তান আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায়। ইসলামাবাদের দাবি, এতে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়। অন্যদিকে কাবুল জানায় ১৮ জন নিহত হয়েছেন।

এই ঘটনার জের ধরে আফগানিস্তান পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলা চালায়। আফগানিস্তানের দাবি, এসব হামলায় পাকিস্তানের ৫৫ সেনা নিহত হয়েছেন।

এরপর পাকিস্তান কাবুলসহ কান্দাহার, নানগারহার ও পাকতিকা প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালায়। ইসলামাবাদ দাবি করে, এতে ১৩৩ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। তবে কাবুল জানিয়েছে, পাকিস্তানের একটি বিমান ভূপাতিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন