

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা এবং মানসেহরাতের পাশাপাশি ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।
পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, ভূমিকম্পটি বিকেল ৪টা ১২ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।
এর আগে গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
মন্তব্য করুন

